খাগড়াছড়ির পানছড়িতে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বিজিবি

খাগড়াছড়ির পানছড়িতে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বিজিবি

খাগড়াছড়ির পানছড়িতে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়িমুখ এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে বিজিবির লোগাং জোন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কচুছড়িমুখ এলাকার অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মানুষের মাঝে এসব চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

লোগাং জোনের (৩ বিজিবি) মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাইম চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া উপস্থিত থেকে সকলের সাথে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোনের (৩ বিজিবি) এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।