নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে খাগড়াছড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ৩২ বিজিবি

নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে খাগড়াছড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ৩২ বিজিবি

নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে খাগড়াছড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ৩২ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বুধবার সকাল থেকে বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)র দায়িত্বপূর্ণ এলাকায় টহল চলমান রয়েছে।

দুপুরে খাগড়াছড়ি সদরের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন ৩২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এমদাদুল হক।

এসময় তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বিজিবি সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করবে। পাশাপাশি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষদের মাঝে সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য আহ্বান জানান তিনি।

এদিন বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে যেন দুর্গোৎসব উদযাপন করা যায় সে লক্ষ্যে পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সাথে মাঠে রয়েছে বিজিবি। নিরাপদে সবাই যেন ধর্ম ও উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।