সিরাজগঞ্জে অবৈধভাবে মেলা আয়োজন করে অশ্লীল নৃত্য, ১০ জনের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জের কাজীপুরে মেলায় অভিযান চালিয়েছেন ভাম্যমাণ আদালত। এসময় অশ্লীল নৃত্য ও অবৈধভাবে মেলা আয়োজনের দায়ে ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মেলাটিও বন্ধ করে দিয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনামুখী মেলায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।
সাবরিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। সরকারি অনুমতি ছাড়া মেলার আয়োজন ও অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মেলায় আটক শতাধিক দোকান মালিক ও কর্মচারীদের দোকান ভেঙে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযান চলাকালে মেলার আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি।
এসময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ আল-আমিন ও কাজীপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।