সীমান্তে কাঁটাতার নির্মাণে কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার

সীমান্তে কাঁটাতার নির্মাণে কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার

সীমান্তে কাঁটাতার নির্মাণে কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে এবার আরও কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কোনও বাধা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর-র নির্দেশের পর রোববার (১৭ মে) উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া পঞ্চায়েতের কালিয়ানী সীমান্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কথা বলেন সীমান্তবাসীদের সঙ্গেও।

পরিদর্শনের পর মন্ত্রী বলেন, ‘সীমান্তে কাঁটাতার নির্মাণ হবেই। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও আপোষ করা হবে না। যত দ্রুত সম্ভব কাজ শুরু হবে।’

জমি সংক্রান্ত জটিলতা নিয়েও কড়া অবস্থান নেন তিনি। মন্ত্রীর দাবি, বসিরহাট মহকুমার কয়েকটি মৌজায় কিছু সমস্যা থাকলেও প্রশাসন তা দ্রুত মেটানোর চেষ্টা করছে। তবে প্রয়োজনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অশোক কীর্তনীয়া বলেন, ‘গ্রামের মানুষদের বোঝানো হচ্ছে। সমস্যা মিটলে ভালো, না হলে আইন নিজের পথে চলবে। সীমান্ত সুরক্ষার কাজে কেউ বাধা দিলে তাকে ছাড়া হবে না। সে বিজিবি হোক কিংবা তৃণমূলের গুন্ডা—কারও সঙ্গে কোনও কম্প্রোমাইজ নয়।’

রাজ্যের নতুন সরকারের এই কড়া অবস্থানের পর সীমান্ত জেলাগুলিতে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত এগোতে পারে বলেই প্রশাসনিক মহলের ধারণা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed