শাহজালাল বিমানবন্দরে অজ্ঞান পার্টির হোতা আটক, উদ্ধার ৫৫ মোবাইল

শাহজালাল বিমানবন্দরে অজ্ঞান পার্টির হোতা আটক, উদ্ধার ৫৫ মোবাইল

শাহজালাল বিমানবন্দরে অজ্ঞান পার্টির হোতা আটক, উদ্ধার ৫৫ মোবাইল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞান পার্টির হোতা মো. তাজুল ইসলামকে (৪৮) আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক হোতার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপিবিএন জানায়, গত ১৬ মে ভুক্তভোগী আরাফাত হোসেন (১৮) তার খালাতো ভাইকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

বিদায় পর্ব শেষে ডিপার্চার এলাকায় অবস্থানকালে মো. তাজুল ইসলাম তার সঙ্গে পরিচিত হয়ে কফি পান করান। কফি পান করার পর আরাফাত অচেতন হয়ে পড়েন।

পরে এপিবিএন সদস্যরা তাজুল ইসলামকে আটক করে তার দেহ ও ব্যাগ তল্লাশি চালায়। এ সময় ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

একই সঙ্গে তার ব্যাগ থেকে প্রায় ১৫টি চেতনানাশক ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, তিনি ও তার সহযোগীরা বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় যাত্রীদের টার্গেট করতেন। প্রথমে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি করে পরে চা, কফি বা কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে ভুক্তভোগীদের অজ্ঞান করে মালামাল হাতিয়ে নিতেন। সন্দেহ এড়াতে তারা কখনও অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির অভিনয়ও করতেন।

এপিবিএন আরও জানায়, তাজুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে একটি দল মিরপুরের দারুসসালাম এলাকার হোটেল রয়েলে অভিযান চালায়। সেখানে থেকে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, চারটি চেতনানাশক ট্যাবলেট, দুটি চেতনানাশক পুরিয়া, ২ লাখ ২৩ হাজার টাকা, সৌদি আরবের ৫৩ দশমিক ৫০ রিয়াল, তুরস্কের ১ লিরাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আরাফাত হোসেন বাদী হয়ে শনিবার বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি প্রতিরোধ, চোরাচালান রোধ এবং অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। এ ধরনের অপতৎপরতা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *