বিজিবির খাগড়াছড়ি সেক্টরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজিবির খাগড়াছড়ি সেক্টরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজিবির খাগড়াছড়ি সেক্টরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ভূয়শী প্রশংসা করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

রবিবার দুপুরে বিজিবি সেক্টরে আয়োজিত খাগড়াছড়ি বিজিবি সেক্টরের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় চোরাচালনরোধে বিজিবির প্রতিটি সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।

প্রীতিভোজ অনুষ্ঠানে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম, ডিজিএফআইয়ের কর্ণেল জিএস আব্দুল্লাহ মো. আরিফসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।