বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান

বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ মোট সাতটি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান হয়। সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান টুর্নামেন্টে অংশ নেওয়া গলফার প্রশংসা করে স্বাগত বক্তব্য রাখেন। টুর্নামেন্টে ২০ জন বিদেশি গলফারসহ মোট ১০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

পুরুষ দলগত ইভেন্টে মালয়শিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহানের সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করেছে। ১৩ স্ট্রোক বেশি খেলে ৩০১ এস স্কোর নিয়ে টিমের ফাইনাল রাউন্ডে ব্যাক কাউন্টে এগিয়ে থেকে এই শিরোপা নিশ্চিত করেন। পুরুষ বি দলে বাংলাদেশের মেহেদী হাসান ও মুন্না মিয়ার সমন্বয়ে গঠিত টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ ও আনিয়া ফারুক সাইদের দল শিরোপা অর্জন করেছে। নাসিমা আক্তার ও সোনিয়া আক্তারের মহিলা ‘বি’ দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা এককে আনিয়া ফারুক সাইদ ১৫৩ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। মহিলা গলফার পারখা ইজাজ ১৫৮ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লে. জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫-এর টুর্নামেন্ট ডাইরেক্টর অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফরিদুল, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed