আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে না বাংলাদেশ- পররাষ্ট্র উপদেষ্টা

আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে না বাংলাদেশ- পররাষ্ট্র উপদেষ্টা

আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে না বাংলাদেশ- পররাষ্ট্র উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের স্বার্থে মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তবে নন-স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে না।

রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। কারণ, মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং তাদের আমরা ফেরত পাঠানোর চেষ্টা করছি। সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, সেটা তো আমাদের করতে হবে। কারণ, আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে।

তিনি বলেন, এখানে নন-স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। নিজেদের স্বার্থে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারি। তবে আমরা অবশ্যই অফিশিয়াল যোগাযোগ করতে পারি। কারণ, একটা নন-স্টেট অ্যাক্টরের সঙ্গে। কিন্তু একেবারে বিচ্ছিন্ন থাকতে পারব না, সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চয় করব।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে ‘মানবিক করিডোর’ বিষয়ে নীতিগতভাবে রাজি আছে বাংলাদেশ। তবে এটি করতে হলে বাংলাদেশের দেওয়া শর্ত পালন করতে হবে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি এটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এ বিষয়ে সম্মত। এটা মানবিক সহায়তার চ্যানেল হবে। কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্তাবলি আছে। সেই শর্তাবলি পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed