ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি ফারুক, সেক্রেটারি আলমগীর
![]()
নিউজ ডেস্ক
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের তিন জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) অধিবাসীদের সমন্বয়ে গঠিত ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’-এর ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আলমগীর হোসেন ভূঁইয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসান।
কমিটিতে আরও আছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, সাংবাদিক অয়ন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ ইবনে রহমত, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন, আমিনুল হক, শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আবু সাদিক কায়েম, উজ্জ্বল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, এডভোকেট আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পা প্রমুখ।

কমিটিতে সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, ব্যাংকার, প্রকৌশলী, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি স্থান পেয়েছেন।
গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু ভবনে আহ্বায়ক সাংবাদিক এ এইচ এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় পার্বত্য চট্টগ্রামের শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন এবং ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় পূর্বে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নবনির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন, “বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল পাহাড়বাসীকেই পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকায় স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এই প্ল্যাটফর্ম হবে সমান অধিকার, পারস্পরিক শ্রদ্ধা ও উন্নয়নের আলোচনার কেন্দ্র।”
প্রসঙ্গত, ঢাকায় বসবাসরত পার্বত্যবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি সক্রিয় ও প্রতিনিধিত্বশীল সংগঠন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সেই চেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রান্ত হলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।