আলীকদমে অসহায়-অক্ষমদের চিকিৎসা ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি

আলীকদমে অসহায়-অক্ষমদের চিকিৎসা ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি

আলীকদমে অসহায়-অক্ষমদের চিকিৎসা ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সামাজিক ও মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে গুরুতর অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং অনাথ শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এসব সহায়তা ব্যক্তিদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নের ১৩ জন শারীরিকভাবে অক্ষম ও গুরুতর অসুস্থ ব্যক্তির হাতে চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে চারজন অনাথ শিক্ষার্থীর হাতে লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠী ও অসহায় জনগোষ্ঠীর জন্য মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে নিয়মিত চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ। এই কার্যক্রমের মাধ্যমে ব্যাটালিয়ন পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *