পাম্পের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী চায় ওনার্স অ্যাসোসিয়েশন

পাম্পের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী চায় ওনার্স অ্যাসোসিয়েশন

পাম্পের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী চায় ওনার্স অ্যাসোসিয়েশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে পাম্প বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা সরকারের নীতি-নির্ধারকদের বক্তব্যের সমালোচনা করে বলেন, একদিকে সরকার বলছে দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, আবার অন্যদিকে রেশনিং করে তেল সরবরাহের নির্দেশনা দিচ্ছে। এই বৈপরীত্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। মানুষ পাম্পগুলোতে ভিড় করছে এবং পাম্প মালিকরা সাধারণ ভোক্তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন।

নেতারা বলেন, ‘নীতিনির্ধারকরা যদি ভেবেচিন্তে কথা বলতেন, তবে গুজব ও আতঙ্ক ছড়াতো না। প্যানিক বায়িংয়ের কারণে বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলসহ চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের পাম্পগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। অনেক পাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে না, যার ফলে সাধারণ ভোক্তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। বিশেষ করে ডিপো থেকে অনেক পাম্প চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না বলে অভিযোগ করা হয়।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের সংকটের সমাধানে ৮ দফা দাবি উত্থাপন করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন, কোম্পানি থেকে পাম্পগুলোতে তেলের সরবরাহ বৃদ্ধি করা, মোটরসাইকেলের ক্ষেত্রে তেলের কোনো বিভাজন বা বৈষম্য না করা, গুজব ছড়িয়ে যারা অবৈধ মজুত করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।

মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘আমরা সরকারের নির্দেশনা মানতে রাজি, কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে। নিরাপত্তা না পেলে আমরা ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হব।’

পাম্প মালিকরা সাধারণ ভোক্তাদের অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘প্যানিক বায়িং বাজারকে আরও অস্থিতিশীল করে। সরকারি রেশনিং ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হতে দিয়ে ধৈর্য ধারণ করুন।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *