সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ আগস্ট) সকালে জোন সদরস্থ মাল্টিপারপাস শেডে এ সভা হয়।

সভাপতিত্ব করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি।

সভায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, হেডম্যান-কার্বারি, সাংবাদিক, বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপহরণ, মাদক ও সন্ত্রাস দমনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় জোন অধিনায়ক বলেন, “সেনাবাহিনী কোনো দলের নয়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো, রেশন কার্ড বিতরণে স্বচ্ছতা, অবৈধ দখল, বালু উত্তোলন, মলম পার্টি, দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।