লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ মো. হাসান তারেক ওরফে চিতা (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ের পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও অ্যামুনিশন উদ্ধার করা হয়।

হাসান তারেক ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

তিনি চন্দ্রগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী বলে জানিয়েছে সেনাবাহিনী।

লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প থেকে জানানে হয়, মেজর মো. রাহাত খান ও ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী ছোট কাউসারের সহযোগীদের ধরতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে হাসান তারেক ওরফে চিতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed