প্রজাতন্ত্র দিবসে ভারতের অরুণাচলে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা

প্রজাতন্ত্র দিবসে ভারতের অরুণাচলে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা

প্রজাতন্ত্র দিবসে ভারতের অরুণাচলে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের মধ্যেই অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় আসাম রাইফেলসের একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ভারত–মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকায় হামলাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, চাংলাং জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত চাংলাং ব্যাটালিয়নের রাংলুম কোম্পানি অপারেটিং বেসে সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ হামলা চালানো হয়। দুই দিক থেকে এগিয়ে আসা একদল সশস্ত্র ‘রাষ্ট্রবিরোধী’ গোষ্ঠী ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেছে নিরাপত্তা সংস্থাগুলো।

আসাম রাইফেলস সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিলে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়। ঘটনার পরপরই এলাকায় পাল্টা অভিযান শুরু করা হয় এবং আশপাশে মোতায়েন নিরাপত্তা ইউনিটগুলোকে সতর্ক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা সদস্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সেনা সদস্য বা বেসামরিক নাগরিক হতাহত হয়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুরো এলাকায় তল্লাশি ও চিরুনি অভিযান চলছে। একই সঙ্গে সীমান্তবর্তী এই জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, ভারত–মিয়ানমার সীমান্তসংলগ্ন অরুণাচল প্রদেশের চাংলাং জেলা দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত, আর প্রজাতন্ত্র দিবসের দিনে এমন হামলা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।