ম্রো সম্প্রদায়ের আত্মনির্ভরশীলতায় নতুন দিগন্ত: বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

ম্রো সম্প্রদায়ের আত্মনির্ভরশীলতায় নতুন দিগন্ত: বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

ম্রো সম্প্রদায়ের আত্মনির্ভরশীলতায় নতুন দিগন্ত: বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে ম্রো সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে এবং আলীকদম জোনের সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসের সামনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

ম্রো সম্প্রদায়ের আত্মনির্ভরশীলতায় নতুন দিগন্ত: বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক।

এছাড়াও আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্থানীয় জনপ্রতিনিধি, ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ উপকারভোগী ম্রো সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ম্রো সম্প্রদায়ের আত্মনির্ভরশীলতায় নতুন দিগন্ত: বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

তিনি বলেন, ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণের মতো কর্মমুখী উদ্যোগের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের যুবসমাজ আধুনিক দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় টিকে থাকতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বিনামূল্যে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে বান্দরবান রিজিয়ন ও আলীকদম সেনা জোনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন প্রশিক্ষণ কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য আলীকদমে ম্রো সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে আলীকদম জোন ও বান্দরবান রিজিয়ন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা সুবিধা প্রদানসহ সুপেয় পানির ব্যবস্থা, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা এবং শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed