রোহিঙ্গা গণহত্যায় অভিযোগ উড়িয়ে দিলেন মিয়ানমারের ভিক্ষু সিতাগু সায়াদাও

রোহিঙ্গা গণহত্যায় অভিযোগ উড়িয়ে দিলেন মিয়ানমারের ভিক্ষু সিতাগু সায়াদাও

রোহিঙ্গা গণহত্যায় অভিযোগ উড়িয়ে দিলেন মিয়ানমারের ভিক্ষু সিতাগু সায়াদাও
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) উঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের সমর্থক প্রভাবশালী ভিক্ষু সিতাগু সায়াদাও। অভিযোগে বলা হয়েছিল, তার এক উপদেশে অ-বৌদ্ধদের পশুর সঙ্গে তুলনা করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেয়া হয়।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন-পীড়নের সময় সিতাগু সায়াদাও সামরিক প্রশিক্ষণ ছাউনিতে দেয়া ভাষণে বলেন, ‘রোহিঙ্গাদের হত্যা করা পাপ নয়, কারণ তারা বৌদ্ধ নয়… তারা পশুর মতো।’

পরবর্তীতে তার এই উপদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় দেশটির সেনাবাহিনী। এই ঘটনা উল্লেখ করে আইসিজেতে তার বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

কট্টর জাতীয়তাবাদী এই ধর্ম গুরু, যিনি ‘শ্বে কিয়িন’ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান গত বুধবার (২৮ জানুয়ারি) বলেছেন, আইসিজেতে দায়ের করা মামলাটি তাকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করে না।

তার মতে, আইসিজেতে প্রমাণ হিসেবে উপস্থাপিত ওই উপদেশটি ‘অল্প একটু হইচই সৃষ্টি করেছে, তবে এতে কোনো সমস্যা নেই।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।