বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৭৫ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন। যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য বিশ্বমঞ্চে এই গৌরব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ, প্রতিকূলতা পার করতে হয়েছে।

তিনি বলেন, নারীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে।

তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক। একজন মেজর স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই গৌরব যাতে ম্লান না হয়, সেদিকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করেছি। ঐক্য বিনষ্টের তৎপরতা চলেছে। ২০০৯ সালে এমন ঘটনার ফল কী হয়েছিল আমরা জানি। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ আমাদের সবার। সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে এআই, সাইবারসহ নামা ক্ষেত্র তৈরি হয়েছে- উল্লেখ করে তিনি বলেন, আমাদের হতে হবে প্রযুক্তি নির্ভর। সরকার উদ্যোগ গ্রহণ করছে।

স্বাধীন, আত্মনির্ভরশীল জাতি হিসেবে মানবতার পক্ষে এবং বাংলাদেশ আগ্রাসন, সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে বলে প্রত্যয় প্রকাশ করেন তারেক রহমান।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর ইমেজ ও ঐক্য নষ্ট করতে দেশে-বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে।

অতীত থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে বাহিনীর সদস্যদের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *