খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধীনস্থ বান্দরসিং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. হেদায়েতুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরসিংপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ভারতীয় সেগুন কাঠ ৪৪ সিএফটি এবং গামারী কাঠ ৭ সিএফটি উদ্ধার করে জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, খাগড়াছড়ি জেলায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য সীমান্ত এলাকায় কাঠসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবির ধারাবাহিক অভিযান সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।