উখিয়ায় যৌথ অভিযানে আরসা কমান্ডার লালু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

উখিয়ায় যৌথ অভিযানে আরসা কমান্ডার লালু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

উখিয়ায় যৌথ অভিযানে আরসা কমান্ডার লালু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা (ARSA)-এর কমান্ডার হিসেবে পরিচিত জাহিদ হোসেন ওরফে লালুকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি ফাইভ স্টার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১ (ওয়েস্ট)-এর ভেতরে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে সে পুনরায় সক্রিয় হয়ে উঠছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন ওরফে লালুর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সশস্ত্র সন্ত্রাস ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান সম্প্রতি আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed