দীঘিনালায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মারামারি নিয়ন্ত্রণ, দুশকৃতিকারী আটক

দীঘিনালায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মারামারি নিয়ন্ত্রণ, দুশকৃতিকারী আটক

দীঘিনালায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মারামারি নিয়ন্ত্রণ, দুশক্রিতকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে একটি মারামারির ঘটনা নিয়ন্ত্রণে এসেছে এবং একজন দুশকৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে দীঘিনালা উপজেলার ৪ নং দীঘিনালা ইউনিয়নের বড়াদম সাপ্তাহিক বাজারে জুতা বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়, ফলে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর দীঘিনালা জোনের আওতাধীন বড়াদম আর্মি ক্যাম্প ও বাবুছড়া আর্মি ক্যাম্প থেকে দ্রুত দুটি সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মারামারি নিয়ন্ত্রণ, দুশক্রিতকারী আটক

সেনাসদস্যদের তাৎক্ষণিক ও পেশাদার হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালাসহ পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিয়মিত টহল ও দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম জোরদার করেছে, যার ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *