ভারতের মণিপুরে ফের কুকি-নাগা দাঙ্গা, বাড়িঘরে অগ্নিসংযোগ

ভারতের মণিপুরে ফের কুকি-নাগা দাঙ্গা, বাড়িঘরে অগ্নিসংযোগ

ভারতের মণিপুরে ফের কুকি-নাগা দাঙ্গা, বাড়িঘরে অগ্নিসংযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী দায়িত্বগ্রহণের মাত্র চার দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজ্যের উখরুল জেলার লিতান গ্রামে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অভিযোগের জেরে রোববার সন্ধ্যা থেকেই সংঘর্ষ বাঁধে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। সে সসময় পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ছুড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘাতের সময়ে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের বার্তাসংস্থা পিটিআই।

উত্তেজনা প্রশমনে সন্ধ্যা সাতটায় লিতান ও তার সংলগ্ন এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়। এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়।

কিন্তু রোববার মধ্যরাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। নাগা সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে।

মণিপুর রাজ্য পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত কবলিত লিতান গ্রাম ও তার আশপাশের এলাকার পরিস্থিতি এখনও থমথমে। সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত ক্ষয়ক্ষতির হিসেব কষা চলছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, জাতিগত বৈচিত্রে ভরপুর ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বছরের পর বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন পরস্পরের প্রতি সদ্ভাব বজায় রেখে বসবাস করে আসছিল। তবে ২০২৩ সালে তাতে বড় ধরনের ছন্দপতন ঘটে। ওই বছর মে মাসে রাজ্যের দুই বড় নৃগোষ্ঠী মেইতেই ও কুকিদের দাঙ্গা শুরু হয়। মেইতেইরা হিন্দু ধর্মাবলম্বী এবং কুকি খৃস্টান ধর্মাবলম্বী।

প্রায় দুই বছর ধরে চলা সেই দাঙ্গায় উভয় সম্প্রদায়ের আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনি পদত্যাগ করার পর মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়।

প্রায় এক বছর রাষ্ট্রপতিশাসন চলার পর গত ৪ ফেব্রুয়ারি মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির মণিপুর রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা ইউমনাম খেমচাঁদ সিং।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed