‘দিল্লি হবে খালিস্তান’: ভারতের পার্লামেন্ট ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

‘দিল্লি হবে খালিস্তান’: ভারতের পার্লামেন্ট ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

‘দিল্লি হবে খালিস্তান’: ভারতের পার্লামেন্ট ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আতঙ্কের সকাল। সোমবার দিনের শুরুতেই আতঙ্ক ছড়ায় ভারতের রাজধানী দিল্লির ৯ টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে আসা মেইল। তাতে দিল্লির পার্লামেন্ট ভবনেও হামলার হুমকি ছিল।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ থেকে ৯ টার মধ্যে দিল্লির নামকরা লরেটো কনভেন্ট, ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল এবং কেমব্রিজ স্কুল-সহ অন্তত ৯টি স্কুলে হুমকি বার্তা পৌঁছায়।

এর ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে দ্রুত ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্কুল ভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানায়, সকাল ৮টা ৩৩ মিনিটে তাদের কাছে প্রথম ফোন আসে। এর পরপরই দমকল বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে পৌঁছায়।

পুলিশ প্রতিটি স্কুল চত্বরে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ইমেল বার্তায় লেখা ছিল, দুপুর ১ টা ১১ মিনিটে স্কুলে বিস্ফোরণ ঘটবে।

তাছাড়া, আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১ টা ১১ মিনিটে দিল্লির পার্লামেন্ট ভবনে হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়।

ইমেইলে উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়, “দিল্লি হবে খালিস্তান। পাঞ্জাবই খালিস্তান। আফজল গুরুর স্মরণে (এই পদক্ষেপ)।”

দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরও বেশ কিছু স্কুল এ ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছে। দিল্লিতে গত কয়েক সপ্তাহে এ ধরনের ভুয়ো হুমকির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

গত ২৮ এবং ২৯ জানুয়ারিতেও একাধিক স্কুল ও দ্বারকা আদালতে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে পরে তা গুজব বলে প্রমাণিত হয়। বারবার এমন ঘটনায় সাধারণ মানুষ ও অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে।

দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কারা এই ইমেল পাঠাচ্ছে তাদের খুঁজে বের করতে সাইবার ক্রাইম শাখা কাজ করছে। ভুয়া আতঙ্ক ছড়ানোর নেপথ্যে যারা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed