বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে চাইনিজ পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে চাইনিজ পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে চাইনিজ পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়ার শাহজাহানপুর উপজেলার রূপিহার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি ৭.৬৫ এমএম চাইনিজ পিস্তল, গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি টহল দল আজ মঙ্গলবার ভোরে এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেজর মেহেদী, ক্যাপ্টেন জিহান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে একটি টহল দল রূপিহার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. আবদুস সালাম (৩২), মো. আবু বকর (৩০) ও পারভেজ মোসাররফ (২৫) নামের তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম চাইনিজ পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সেনাবাহিনী। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বে কারাভোগের রেকর্ড এবং পুলিশের নিকট একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।

অভিযান শেষে আটক তিন ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।