সরকারি কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ দুইজনের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী–এর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহের ফুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য সার্জেন্ট শেখ রেজাউল কবীর এবং বেসামরিক বাস চালক আব্দুল বাসেত।
জানা গেছে, সেনা সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।