কাবুল শান্তির নিশ্চয়তা না দিলে পাকিস্তান নতুন হামলা চালাবে: আসিফ

কাবুল শান্তির নিশ্চয়তা না দিলে পাকিস্তান নতুন হামলা চালাবে: আসিফ

কাবুল শান্তির নিশ্চয়তা না দিলে পাকিস্তান নতুন হামলা চালাবে: আসিফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তান সরকার যদি শান্তির বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয় তবে পাকিস্তান আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বুধবার ফ্রান্স ২৪-কে মন্ত্রী বলেন, ‘কাবুলের কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি না দিলে পাকিস্তান আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে একফোঁটা দ্বিধা করবে না।’

প্রতিবেদন বলছে, গত বছর অক্টোবরে আফগান তালেবান ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে হামলা চালানোর পর ইসলামাবাদ এবং কাবুল সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই সংঘর্ষের ফলে ২০০ জনেরও বেশি তালেবান এবং তার সহযোগী নিহত এবং ২৩ জন পাকিস্তানি সৈন্য নিহত হন।

সংঘাতকে কেন্দ্র করে কয়েক দফা আলোচনা সত্ত্বেও, আফগান তালেবান শাসনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহার অভিযোগ এনেছে পাকিস্তান। এছাড়া উভয় দেশই যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দোষ চাপিয়েছে।

এদিকে, আসিফ ইসরাইলের সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ফিলিস্তিনিরা যদি নিজেদের জন্য একটি স্বাধীন আবাসভূমি নিশ্চিত করে, তাহলে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করা যেতে পারে।

অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতো পাকিস্তান কি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা জানতে চাইলে আসিফ উত্তর দেন, আমি মনে করি না যে পাকিস্তান এই বিকল্পটি বিবেচনা করছে।

এ সময় প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য এবং তাদের নিজস্ব মাতৃভূমিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পেলে পাকিস্তান ভবিষ্যতে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের কথা হয়তো বিবেচনা করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।