ভারতের অরুণাচল–আসাম সীমান্ত নির্ধারণে প্রথমবারের মত সরকারি পিলার স্থাপন

ভারতের অরুণাচল–আসাম সীমান্ত নির্ধারণে প্রথমবারের মত সরকারি পিলার স্থাপন

ভারতের অরুণাচল–আসাম সীমান্ত নির্ধারণে প্রথমবারের মত সরকারি পিলার স্থাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের অরুণাচল প্রদেশ ও আসামের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাক্কে কেসাং জেলার সেজোসা এলাকায় প্রথম সরকারি সীমান্ত পিলার সফলভাবে স্থাপন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা কুণ্ডু এ ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি ‘নামসাই ঘোষণা’র চেতনার বাস্তব প্রতিফলন।

মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত পিলার স্থাপনের মাধ্যমে কয়েক দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান, স্বচ্ছতা ও স্থিতিশীলতার পথে অগ্রসর হওয়া সম্ভব হবে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণের জন্য এটি ইতিবাচক বার্তা বহন করছে।

তিনি জানান, উভয় রাজ্যের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ দল পারস্পরিক সমঝোতা ও মাঠপর্যায়ে নির্ভুলতা নিশ্চিত করে সীমারেখা চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করেছে।

এই অগ্রগতির পেছনে ধারাবাহিক সংলাপ ও সক্রিয় নেতৃত্বের অবদান রয়েছে বলে উল্লেখ করে তিনি পাক্কে কেসাং আঞ্চলিক কমিটির চেয়ারম্যান বিয়ুরাম ওয়াঘে, জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাও স্বীকার করেন।

সেজোসায় স্থাপিত এই পিলারকে বাকি সীমান্ত চিহ্নিতকরণ প্রক্রিয়ার আদর্শ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিবেশী দুই রাজ্যের মধ্যে সহযোগিতা জোরদার হবে এবং সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি, উন্নয়ন ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।