পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৩৪ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত কয়েকদিন ধরে পরিচালিত অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটে।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর তথ্যানুসারে খাইবার পাখতুনখোয়ায় চারটি পৃথক সংঘর্ষে ফিতনা আল-খোয়ারিজ-এর ২৬ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া বেলুচিস্তানের সাম্বাজায় একটি সেনা অভিযানে ফিতনা আল-হিন্দুস্তানের আটজন সন্ত্রাসী নিহত হয়।

এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত সন্ত্রাসীরা এসব এলাকায় অসংখ্য সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিবে। ভারত-সমর্থিত সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।