রাঙামাটির বরকলে বিজিবির অভিযানে দেশীয় এক নলা বন্দুক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারে পরিচালিত অভিযানে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (০১ মার্চ) ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বরকল ব্যাটালিয়নের (৪৫ বিজিবি) সহকারী পরিচালক মো. ইয়াসিন হোসেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি টহল দল বরকল উপজেলার শিলপাটা ছড়া এলাকার লোকমান টিলা সংলগ্ন হালিমের তরমুজ বাগানের নিকট অভিযান পরিচালনা করে অস্ত্রটি উদ্ধার করে। টহল চলাকালে সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় এক নলা বন্দুকটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি; তবে সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা সুনিশ্চিত রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির ধারাবাহিক অভিযান সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।