কক্সবাজারের ইনানীতে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের ইনানীতে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের ইনানীতে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এই ঘটনায় একজনকে আটক করা হয়। সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

বুধবার (৪ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শহীদ হোসেন (৪০) টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় গতিবিধি সন্দেহজনক মনে হলে একটি মোটরসাইকেল থামার সংকেত দেয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনে পালিয়ে গেলেও অপরজনকে আটক করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed