অবৈধভাবে দেশে প্রবেশ করা ৩৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ
![]()
নিউজ ডেস্ক
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।
পরে এটিতে তল্লাশি চালিয়ে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। দুই ব্র্যান্ডের প্যাকেজজাত করা মোট ৩,৩০০ কেজি জিরা পাওয়া গেছে।
এ সময় ট্রাক থেকে পাবনার সাঁথিয়া উপজেলার খেতুপাড়ার ধুলিয়া গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৭) আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানারা ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আসামি জব্দ করা পণ্যের কোনও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রির উদ্দেশে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।