মিরসরাইয়ের ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা আটক

মিরসরাইয়ের ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা আটক

মিরসরাইয়ের ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ছোটফরিংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে আগে থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ রোববার (৮ মার্চ) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রামগড় ব্যাটালিয়নের অধীন ছোটফরিংগা সীমান্ত চৌকির একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২২০৩/২ আরবি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় টহলদল অবস্থান নেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টহলদল ভারত থেকে দুইজন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া দুটি বস্তার ভেতর থেকে পাঁচটি ছোট প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক কাজ করছে বলেও জানানো হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।