নিপীড়নের মধ্য দিয়ে পাহাড়ের নারীরা বেড়ে উঠে: ঊষাতন তালুকদার
![]()
নিউজ ডেস্ক
জুম্ম সমাজব্যবস্থায় নারী ও মেয়েদের অধিকার, ন্যায় বিচার ও কর্ম সুনিশ্চিতকরণ এই স্লোগানে রাঙামাটি পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দিবসটি উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস’র সহ সভাপতি ও সাবেক সংসদ ঊষাতন তালুকদার।
এতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশির কান্তি চাকমা, বিশিষ্ট আইনজীবী জুয়েল দেওয়ান, সমাজকর্মী কক্সি তালুকদার, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ সভাপতি জগদীশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সুবিনা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুচি মারমা প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার দাবি করেন, পাহাড়ে নারীদের প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে থাকতে হচ্ছে। বিচারহীনতার কারণে এখানকার নারীরা সহিংসতা, নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে। এতে লম্পট ও দুস্কৃতকারীরা আরো সুযোগ পাচ্ছে। এর প্রতিবাদে আমরা সোচ্ছার হতে পারি না ও ন্যায় বিচারের জন্য লড়াই করতে পারি না। এমন অবস্থায় পাহাড়ে নারীদের অনিরাপদভাবে দিনযাপন করতে হচ্ছে। কেবল মাত্র ২০২৫ সালের মধ্য মানবধিকার রিপোর্টে ৩৬৮টি সহিংস ঘটনায় জুম্ম নারী ও শিশু সহিংসতার শিকার হতে হয়েছে।
আলোচনা সভার আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বর পর্ষন্ত গিয়ে পুনরায় শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।