নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির নতুন ট্যাকটিক্যাল অপারেটিং বেস উদ্বোধন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির নতুন ট্যাকটিক্যাল অপারেটিং বেস উদ্বোধন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির নতুন ট্যাকটিক্যাল অপারেটিং বেস উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পেয়ারাবুনিয়া এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন একটি ট্যাকটিক্যাল অপারেটিং বেস (টিওবি) স্থাপন ও উদ্বোধন করেছে।

বুধবার (১১ মার্চ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিওবির উদ্বোধন করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তত্ত্বাবধানে সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘুমধুম ইউনিয়নের পেয়ারাবুনিয়া এলাকায় এ টিওবি স্থাপন করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির নতুন ট্যাকটিক্যাল অপারেটিং বেস উদ্বোধন

জানা যায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর টিওবিটির নির্মাণকাজ শুরু হয় এবং চলতি বছরের ২ মার্চ তা সম্পন্ন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, নতুন এই ট্যাকটিক্যাল অপারেটিং বেস চালু হওয়ায় মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে কার্যকর ভূমিকা রাখবে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তা ও স্বস্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *