বান্দরবানের লামায় কাঠ বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে চালক-হেলপার নিহত

বান্দরবানের লামায় কাঠ বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে চালক-হেলপার নিহত

বান্দরবানের লামায় কাঠ বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে চালক-হেলপার নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলায় কাঠ বোঝাই ট্রাক গভীর পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী–লামা সড়কের ইয়াংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ট্রাক চালক মো. আলমগীর (৩৫)। সে লামার ইয়াংছা কালিরঝিরি এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে এবং হেলপার আনোয়ার হোসেন (৪৫)। সে একই উপজেলার পোয়াংবাড়ী এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঠ বোঝাই ট্রাকটি ফাঁসিয়াখালী থেকে লামার দিকে আসার পথে ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়। পরে ঘটনার খবর পেয়ে লামা থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়। ময়না তদন্ত শেষে আজ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।