পাকিস্তানে বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লাক্কি মারওয়াত জেলার বেট্টানি উপজাতীয় এলাকায় পুলিশ গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ৭ পুলিশ সদস্য মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) পুলিশের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

পুলিশ মুখপাত্রের তথ্য অনুযায়ী, পুলিশের একটি গাড়ির কাছাকাছি বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন পুলিশ সদস্য নিহত হন এবং আরেকজন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে দ্রুত নিকটবর্তী ইনসাফউদ্দিন হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে দেশটির সঙ্গে সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানে ‘অপারেশন গজব লিল-হক’ নামের সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। এই অভিযানে সীমান্ত এলাকায় এবং প্রতিবেশী দেশের ভেতরে চালানো হামলায় অন্তত ৬৪১ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

নিরাপত্তা সূত্র জানায়, আফগানিস্তানের নানগারহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালানো হয়। এসব হামলায় ৮০ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করা হয়।

যদিও পাকিস্তানের এই সাঁড়াশি হামলার পরও সন্ত্রাসী কর্মকাণ্ড কমেনি বললেই চলে। এখনও প্রায় প্রতিদিনই খাইবার পাখতুনখোয়ায় নিয়মিত প্রাণঘাতি হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed