দুর্গম পাহাড়ে অসুস্থ গৃহিণী মনিকা চাকমার পাশে দাঁড়াল সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন

দুর্গম পাহাড়ে অসুস্থ গৃহিণী মনিকা চাকমার পাশে দাঁড়াল সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন

ডায়াবেটিক ফুট ও সেলুলাইটিস রোগে আক্রান্ত মনিকা চাকমার পরিবারে আশার আলোদুর্গম পাহাড়ে অসুস্থ গৃহিণী মনিকা চাকমার পাশে দাঁড়াল সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকার এক অসুস্থ গৃহিণীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন।

রবিবার (১৫ মার্চ) লক্ষীছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায় পরিবারের প্রধান লিমন চাকমার হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

জানা যায়, লক্ষীছড়ি সদর উপজেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত ইন্দ্রসিংপাড়া গ্রামটি যোগাযোগ ও অবকাঠামোগত দিক থেকে অত্যন্ত অনগ্রসর। পাহাড়ি ঝিরিপথ ছাড়া সেখানে যানবাহন চলাচলের উপযোগী কোনো রাস্তা নেই। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সুবিধা থেকেও বঞ্চিত এই এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছেন।

এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ইন্দ্রসিংপাড়া–শুকনাছড়ি এলাকার বাসিন্দা লিমন চাকমার স্ত্রী মনিকা চাকমা দীর্ঘদিন ধরে গুরুতর রোগে আক্রান্ত হয়ে চলাচল অক্ষম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ায় তিনি স্থানীয় সেনা ক্যাম্পের মাধ্যমে জোন অধিনায়কের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান।

বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম অসুস্থ মনিকা চাকমার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

অনুদানের অর্থ প্রদানকালে তিনি লিমন চাকমা ও তার স্ত্রীর খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।

এই মানবিক উদ্যোগের ফলে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর্থিক সহায়তা পেয়ে লিমন চাকমা বাংলাদেশ সেনাবাহিনী ও লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইন্দ্রসিংপাড়া এলাকার বাসিন্দারাও এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed