টিএসসিতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

টিএসসিতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

টিএসসিতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি মিলনায়তন-এ আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত পার্বত্য অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এ এইচ এম ফারুক। সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া-এর সঞ্চালনায় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয়, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং বান্দরবান আসনের নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী  উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন থাকায় সময়ের অভাবে তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

টিএসসিতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (অব.) আবু সৈয়দ মো. হাশিম, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনির হোসেন, পার্বত্য চট্টগ্রাম রিসার্স ফোরাম-এর চেয়ারম্যান ও পার্বত্য নিউজ-এর সম্পাদক মেহেদী হাসান পালাশ এবং বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম ও কোষাধ্যক্ষ আবুল কালাম আযাদ।

টিএসসিতে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত

এসময় পার্বত্য চট্টগ্রাম সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাখের উদ্দিন, আমিনুল হক, আয়শা খাতুন রুমা, দিদারুল আলম, অ্যাড. নাজমুল হাসান চৌধুরী (নাজিম), কামাল হোসেন, নাসির উদ্দিন ও বাবুল সরকার। এছাড়া যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম অপু, নাদিম মজিদ, ইব্রাহীম খলিল চৌধুরী অপি, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ ইবনে রহমত, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আবু তাহের রনি, ক্রীড়া সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক আল আমিন আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক নবী হোসেন বাপ্পা, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং জ্যেষ্ঠ সদস্য সাইফুল ইসলাম সুমনসহ সংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত পার্বত্য তিন জেলার প্রায় তিন শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পার্বত্যবাসীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।