লংগদুতে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের সন্ত্রাসী

লংগদুতে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের সন্ত্রাসী

লংগদুতে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়ে গেলেন ইউপিডিএফের সন্ত্রাসী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার দক্ষিণ পাবলাখালি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

সেনা সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের চাঁদা কালেক্টর রঞ্জন বিকাশ চাকমা অবৈধ অস্ত্রসহ দক্ষিণ পাবলাখালি এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে লংগদু জোনের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনা সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি স্টারলেট ইউএসএ ০.২২ ক্যালিবার পিস্তল এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন রঞ্জন বিকাশ চাকমা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।

সেনাবাহিনী জানায়, অভিযানের সময় সম্ভাব্য অবস্থানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হলেও অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

লংগদু জোন সূত্রে আরও জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন যেকোনো সশস্ত্র তৎপরতা কঠোরভাবে দমনে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।