বাঘাইছড়িতে ৪টি এতিমখানায় বিজিবির মারিশ্যা জোনের আর্থিক সহায়তা

বাঘাইছড়িতে ৪টি এতিমখানায় বিজিবির মারিশ্যা জোনের আর্থিক সহায়তা

বাঘাইছড়িতে ৪টি এতিমখানায় বিজিবির মারিশ্যা জোনের আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক এই উদ্যোগ গ্রহণ করে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

গতকাল রবিবার (১৫ মার্চ) দুপুরে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার চারটি এতিমখানার প্রতিনিধিদের হাতে শিক্ষা, চিকিৎসা এবং এতিম শিশুদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— দারুসসুন্নাহ তাহফিজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা, হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) শিশু সনদ এতিমখানা, বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং সিঙ্গিনালা ইমাম হোসাইন (রা.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

অনুদান প্রদানকালে মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সমাজের এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক হয়।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে মারিশ্যা জোন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে।

মারিশ্যা জোন সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন জোন অধিনায়ক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।