দুর্গম পাহাড়ে রাজনগর জোনের মানবিক সহায়তা, অসচ্ছল পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান
![]()
নিউজ ডেস্ক
দুর্গম পাহাড়ি এলাকার অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে রাজনগর জোন (৩৭ বিজিবি)। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে জোন কর্তৃপক্ষ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অসচ্ছল মানুষদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে।
সকালে আয়োজিত এক উদ্যোগের আওতায় চিকিৎসা ও বসতঘর মেরামতের জন্য ৮ জন ব্যক্তিকে, খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এবং ঢেউটিন ক্রয়ের জন্য ২টি পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। এসব সহায়তা স্থানীয়ভাবে জীবনমান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিনআনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এই অনুদান তুলে দেন। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজনগর জোন (৩৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করে আসছে। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কার্যক্রম দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।