রাজনীতি মানুষের সেবার জন্য- রাঙামাটিতে ঈদ উপহার বিতরণকালে মন্ত্রী দীপেন দেওয়ান

রাজনীতি মানুষের সেবার জন্য- রাঙামাটিতে ঈদ উপহার বিতরণকালে মন্ত্রী দীপেন দেওয়ান

রাজনীতি মানুষের সেবার জন্য- রাঙামাটিতে ঈদ উপহার বিতরণকালে মন্ত্রী দীপেন দেওয়ান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রাজনীতির মূল লক্ষ্য মানুষের সেবা বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, রাজনীতি মূলত মানুষের কল্যাণে কাজ করার একটি মাধ্যম। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, রাজনীতি সমাজের চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকারের ওপর নির্ভর না করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।

ইয়ুথ রাঙামাটির সাধারণ সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. একরামুল রাহাত, সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, শাশ্বত চাকমা রিংকু এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে চাল, তেল, সেমাই, চিনি সহ ১২ ধরনের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পরে মন্ত্রী শিশুদের হাতে মেহেদী লাগিয়ে এক সংক্ষিপ্ত মেহেদী উৎসবের উদ্বোধন করেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।