বান্দরবানে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ, উপকৃত হলো শতাধিক অসহায় পরিবার
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আয়োজনে রিজিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ রহমান।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবেও সেনাবাহিনী নিয়মিতভাবে সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, দুধ, পোলাও চাল ও মুরগির মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে সেনাবাহিনীর এই উদ্যোগে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।