খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ ও বিজু উপলক্ষে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ ও বিজু উপলক্ষে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ ও বিজু উপলক্ষে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোন সদর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ ও বিজুর উপহার সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

পাশাপাশি একটি মন্দিরে সিলিং ফ্যান এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, সম্প্রীতির পাহাড়ে সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করা এবং ঈদ ও বিজুর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এ উদ্যোগ।

তিনি আরও জানান, শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।