রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), রাঙামাটি জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৫০টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, বরকল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পান্না মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

এছাড়াও পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষদের উচিত অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো। পিসিসিপি সবসময় মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।