সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক আহত, সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে প্রেরণ

সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক আহত, সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে প্রেরণ

সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক আহত, সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে প্রেরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পর্যটক আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পর্যটক বহনকারী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে গেলে চালক গুরুতর আহত হন। এতে তার বাম কাঁধের নিচে গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে অন্য একটি গাড়িতে করে চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আহত পর্যটকের নাম ইমরান (২৭)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা এবং মো. জহুরুল ইসলামের পুত্র।

সংশ্লিষ্টরা জানান, সাজেকের পাহাড়ি আঁকাবাঁকা সড়কগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *