বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা-এর কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে কচুছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৬ দশমিক ৭৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৪ হাজার ৬৮ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা নানা কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত টহলের মাধ্যমে তা প্রতিহত করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।