ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের বেশি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং একটি ট্রাক আটক করেছে ২৫ বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।

সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়া হয়। এ সময় ট্রাক চালক পণ্যবোঝাই ট্রাকটি রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে বিজিবির একটি টহলদল বালু ভর্তি ট্রাকটির তল্লাশি করে ট্রাকের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ হাজার ৯৫০কেজি ভারতীয় জিরা এবং একটি বড় ট্রাক আটক করতে সক্ষম হয়। আটক ট্রাকসহ অবৈধ চোরাচালানের মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।

আটক অবৈধ মালামালসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।