তেহরানে ৩৯ জন গ্রেপ্তার, স্টারলিংক ডিভাইসসহ অস্ত্র জব্দ

তেহরানে ৩৯ জন গ্রেপ্তার, স্টারলিংক ডিভাইসসহ অস্ত্র জব্দ

তেহরানে ৩৯ জন গ্রেপ্তার, স্টারলিংক ডিভাইসসহ অস্ত্র জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্তত সাতটি স্টারলিংক ডিভাইস জব্দ করা হয়েছে। খবর আলজাজিরার।

কর্তৃপক্ষের দাবি, অভিযানে ৪৯টি ঘরোয়া বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি পিস্তল, ৫০টি ম্যাগাজিন এবং ১,৫০০-এর বেশি গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকার পরিস্থিতি অব্যাহত রয়েছে। পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট ২৬ দিনে গড়িয়েছে।

চলমান সংঘাত ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার কঠোর নজরদারি ও দমনমূলক ব্যবস্থা জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।