সেনাপ্রধানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

সেনাপ্রধানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

সেনাপ্রধানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও নেপাল-এর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক প্রশিক্ষণ বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed