রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, পাম্প নিয়ন্ত্রণে সেনাবাহিনী

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, পাম্প নিয়ন্ত্রণে সেনাবাহিনী

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, পাম্প নিয়ন্ত্রণে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ে পর্যটননির্ভর রাঙামাটি জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার ভোর রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় মানুষকে। সকাল গড়িয়ে দুপুর হলেও সেই চিত্রে তেমন পরিবর্তন আসেনি। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, পাম্প নিয়ন্ত্রণে সেনাবাহিনী

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার চারটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি থেকে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে খোলা পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল পাচ্ছেন না। কোথাও কোথাও তেল সংগ্রহকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে।

সংকটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাতেও বিরূপ প্রভাব পড়েছে। চালকরা বলছেন, তেলের অভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, যা দৈনন্দিন জীবনযাত্রাকে অচল করে তুলছে। অনেকেই ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কায় আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রল মজুদ করার চেষ্টা করছেন।

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, পাম্প নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পরিস্থিতি সামাল দিতে পাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা তেল সরবরাহ স্বাভাবিক রাখা এবং শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

তেল সংগ্রহ করতে আসা মো. জসিম উদ্দিন বলেন, ঈদের ছুটিতে ঘুরতে এসে তেলের সংকটে আটকে পড়েছেন। ভোর রাত থেকে অপেক্ষা করে মাত্র ৫০০ টাকার তেল সংগ্রহ করতে পেরেছেন।

রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকট, পাম্প নিয়ন্ত্রণে সেনাবাহিনী

স্থানীয় চাকরিজীবী ইনা চাকমা জানান, অফিস থেকে ছুটি নিয়ে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে লাইনে থাকা মো. মাঈন উদ্দিন ও রাহুল চাকমা বলেন, দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তারা তেল পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ঈদের ছুটিতে পর্যটকের চাপ বাড়ায় জ্বালানির চাহিদাও বেড়েছে। ইতোমধ্যে কিছু পাম্পে তেল সরবরাহ শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *